টেকনাফে ১৮ হাজার ইয়াবা উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ উপজেলায় আজ রোববার সকাল নয়টার দিকে ১৮ হাজার ৯৩০টি ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কেউ আটক হননি।
৪২ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক শফিকুর রহমান প্রথম আলো ডটকমকে জানান, গোপন খবরের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের নাজিরপাড়ার আড়াই নম্বর স্লুইস গেইট এলাকায় মিয়ানমার থেকে আসা একটি কাঠের নৌকাকে থামানোর সংকেত দেন বিজিবির সদস্যরা। কিন্তু নৌকাটি না থেমে পাশের বেড়িবাঁধে উঠে যায়। সেখান থেকে পাচারকারীরা পালিয়ে যান। সদর বিওপির হাবিলদার লুত্ফর রহমানের নেতৃত্বে ওই অভিযান চলে। পরে নৌকাটিতে তল্লাশি চালিয়ে ১৮ হাজার ৯৩০টি ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় টেকনাফ থানায় একটি মামলা হয়েছে।