টেকনাফে ১৯ হাজার ইয়াবা বড়ি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে গতকাল বুধবার ১৯ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবি সূত্র জানায়, উপজেলার জালিয়াপাড়া এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে আসছে, এমন খবরের ভিত্তিতে হ্নীলা বিওপির জওয়ানেরা গতকাল বেলা দুইটার দিকে ওই এলাকায় টহল জোরদার করেন। ওই সময় একটি নৌকা বেড়িবাঁধের কাছাকাছি এলে সেটিকে থামার সংকেত দেওয়া হয়। নৌকাটি রেখে এর আরোহীরা পালিয়ে যান। পরে এতে তল্লাশি করে ১৯ হাজার আটটি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ সময় নৌকাটিও জব্দ করা হয়।