টেকনাফে ২৫ রোহিঙ্গা আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফে নাফ নদী অতিক্রম করে অনুপ্রবেশের অভিযোগে গতকাল বুধবার ২৫ রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্টগার্ড। টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।কোস্টগার্ড ও বিজিবি সূত্র জানায়, গতকাল ভোরে উপজেলার শাহপরীর দ্বীপ ঘোলাপাড়া এলাকা দিয়ে অনুপ্রবেশকালে একটি নৌকাসহ ১২ জন রোহিঙ্গাকে আটক করা হয়। একই দিন সকালে শাহপরীর দ্বীপ বাজারপাড়ার বরফকল এলাকা দিয়ে অনুপ্রবেশকালে ১২ জন ও হোয়াইক্যং লম্বাবিল এলাকা দিয়ে অনুপ্রবেশের অভিযোগে একজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা মিয়ানমারের মংডু শহরের মংনিপাড়া, ফাতংজা ও হারিপাড়ার বাসিন্দা। পরে তাদের স্বদেশে ফেরত পাঠানো হয়।