টেকনাফে ৩০ রোহিঙ্গা আটক, পরে ফেরত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাফ নদী অতিক্রম করে কক্সবাজারের টেকনাফে অনুপ্রবেশের সময় মিয়ানমারের ৩০ রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি ও পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটক রোহিঙ্গাদের পরে মিয়ানমারে ফেরত পাঠানো হয়। ৪২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান প্রথম আলোকে বলেন, মঙ্গলবার ভোরে উপজেলার হোয়াইক্যং, ঝিমংখালী, উনছিপ্রাং ও শাহপরীর দ্বীপ থেকে বিজিবির সদস্যরা ২৬ রোহিঙ্গাকে আটক করেন। পুলিশ জানায়, টেকনাফ থানার পুলিশ অনুপ্রবেশের সময় আরও চার রোহিঙ্গাকে আটক করে।