টেকনাফে ৩২ রোহিঙ্গা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাফ নদী অতিক্রম করে অবৈধভাবে টেকনাফে অনুপ্রবেশ করে কক্সবাজারে যাওয়ার পথে গতকাল রোববার সকালে মিয়ানমারের ৩২ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
৪২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবুজার আল জাহিদ জানান, গতকাল সকাল সাতটা থেকে বেলা ১১টা পর্যন্ত উপজেলার হোয়াইক্যং বিজিবির তল্লাশিচৌকিতে কোম্পানি কমান্ডার ফজলুল রহমানের নেতৃত্বে টেকনাফ থেকে কক্সবাজারগামী তিনটি বাসে তল্লাশি চালিয়ে ৩২ জন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়।
মো. আবুজার আল জাহিদ আরও জানান, রোহিঙ্গা নাগরিকদের মানবিক সহযোগিতা দিয়ে বিকেলে হোয়াইক্যং লম্বাবিল সীমান্ত পয়েন্ট দিয়ে মিয়ানমারে ফেরত পাঠানোর হয়।