টেকনাফে ৩২ রোহিঙ্গা আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাফ নদী অতিক্রম করে অবৈধভাবে কক্সবাজারের টেকনাফে প্রবেশের চেষ্টাকালে মিয়ানমারের ৩২ রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। আজ রোববার সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাঁদের আটক করে।
৪২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ জানান, আজ সকাল সাতটা থেকে ১১টা পর্যন্ত টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ে বিজিবির তল্লাশি চৌকিতে টেকনাফ থেকে কক্সবাজারগামী তিনটি বাসে তল্লাশি চালানো হয়।
এ সময় ৩২ জন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়। আটক ব্যক্তিরা মিয়ানমারে বুচিদং, হোয়ারপাড়া, বয়িংদং ও যুবং চং এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তিনি আরও জানান, আটক রোহিঙ্গা নাগরিকদের মানবিক সহযোগিতা দিয়ে বিকেলে হোয়াইক্যং লম্বাবিল সীমান্ত পয়েন্ট দিয়ে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।
আটক রোহিঙ্গারা জানান, কাজের সন্ধানে তাঁরা মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করেছিলেন।