টেকনাফে ৩৮ গ্রাম প্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার ৩৮টি গ্রাম ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে। বরগুনার নদনদীতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় ১০টি স্থানে বাঁধ ভেঙে গেছে। মৌলভীবাজার ও সিলেটে পাহাড়ি ঢল ও প্রবল বর্ষণে কয়েকটি এলাকার যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:টেকনাফ: উপজেলায় টানা দুই দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ৩৮টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। টেকনাফ-কক্সবাজার সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় গতকাল শুক্রবার সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকে। এ সময় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে কমপক্ষে ১৫ জন আহত হন। বরগুনা: পাউবো সূত্র জানায়, বরগুনার নদনদীতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় ১০টি স্থানে বাঁধ ভেঙে গেছে। এতে কয়েক লাখ একর ফসলি জমি ও বাড়িঘর প্লাবিত হয়েছে।