টেকনাফে ৪৩ রোহিঙ্গা আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফে ৪৩ রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। পরে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়।বিজিবি সূত্র জানায়, গত শুক্রবার রাত ১১টা থেকে গতকাল শনিবার বিকেল সাড়ে চারটা পর্যন্ত টেকনাফ সদর, শাহপরীর দ্বীপ, ঝিমংখালী, জাদিমুরা ও হোয়াইক্যং এলাকা থেকে ওই ৪৩ রোহিঙ্গাকে আটক করা হয়।সূত্র জানায়, আটক ব্যক্তিদের সবাই মিয়ানমারের মংডু শহরের বলিবাজার, ফাতংজা, মংনিপাড়া ও পুইমালির বাসিন্দা।৪২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান প্রথম আলোকে বলেন, অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের আটকের পর স্বদেশে ফেরত পাঠানো হয়েছে।