টেকনাফে ৫৮টি বুদ্ধমূর্তি জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে আনার সময় ছোট-বড় ৫৮টি বুদ্ধমূর্তি জব্দ করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ৪২ বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান বলেন, গত শনিবার রাত নয়টার দিকে বাংলাদেশ-মিয়ানমার ট্রানজিট ঘাটে মিয়ানমার থেকে আসা লোকজন ও তাঁদের মালামাল তল্লাশি করে পিতলের তৈরি ৫৮টি ছোট-বড় বুদ্ধমূর্তি জব্দ করে বিজিবি।