টেকনাফে ৬৩ হাজার ইয়াবা বড়ি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে ৬৩ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে কোস্টগার্ড। মিয়ানমার থেকে নাফ নদী দিয়ে বাংলাদেশে পাচারকালে গতকাল বুধবার ইয়াবা বড়িগুলো উদ্ধার করা হয়। এতে কোস্টগার্ড জিডি করেছে। কোস্টগার্ড জানায়, উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়াসংলগ্ন নাফ নদী দিয়ে গতকাল ভোরে স্পিডবোটযোগে ইয়াবা বড়ির একটি বড় চালান পাচার হচ্ছিল। খবর পেয়ে শাহপরীর দ্বীপ কোস্টগার্ড স্টেশনের একদল সদস্য স্পিডবোটটিকে থামানোর সংকেত দেন। কিন্তু স্পিডবোটটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করলে পাচারকারীরা সব ইয়াবা বড়ি নদীতে ফেলে পালিয়ে যায়। পরে পানি থেকে পলিথিন ও স্কচটেপ মোড়ানো ইয়াবা বড়ির ৩১৫টি প্যাকেট উদ্ধার হয়। এতে ৬৩ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়। কোস্টগার্ডের টেকনাফ স্টেশনের সাব-লেফটেন্যান্ট দেলওয়ার হোসেন খান জানান, সারা দেশে উদ্ধার হওয়া ইয়াবার চালানের মধ্যে তৃতীয়। এর আনুমানিক মূল্য তিন কোটি ১৫ লাখ টাকা।