টেকনাফে ৭ হাজার ইয়াবা বড়ি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমার থেকে টেকনাফ উপজেলার নাফ নদী দিয়ে বাংলাদেশে পাচারকালে গতকাল বৃহস্পতিবার বিকেলে ছয় হাজার ৮০০ ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব না হলেও একটি নৌকা জব্দ করা হয়।বিজিবি সূত্রে জানা গেছে, পৌরসভার দক্ষিণ জালিয়াপাড়া এলাকার নাফ নদী দিয়ে ইয়াবা বড়ির একটি বড় চালান পাচার হতে পারে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিকেল চারটার দিকে একটি স্প্রিড বোটসহ নাফ নদীতে অবস্থান নেন বিজিবির সদস্যরা। ৪২ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর শফিকুর রহমান ও সদর বিওপির কোম্পানি কমান্ডার বজলুর রহমানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এ সময় নৌকাটিকে গতিরোধ করার জন্য সংকেত দেওয়া হলে পাচারকারীরা ইয়াবার প্যাকেট ও নৌকাটি ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি ওই প্যাকেটের ভেতর লুকানো ছয় হাজার ৮০০ ইয়াবা বড়ি উদ্ধার করে।