টেকনাফে ৭০ মামলার পলাতক আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফে ৭০ মামলার পলাতক আসামি মাহমুদুল হক ওরফে বনরাজাকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, গত সোমবার রাত আটটার দিকে কক্সবাজারের বাজারঘাটা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মোনাফের নেতৃত্বে অভিযান চালিয়ে মাহমুদুল হককে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ শীলখালীর হলবনিয়া গ্রামের বাসিন্দা শামসুল আলমের ছেলে।
টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক দিদারুল ফেরদৌস বলেন, বন উজাড়, সরকারি কাজে বাধাদান ও মারামারির ঘটনায় তাঁর বিরুদ্ধে ৭০টি মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাঁকে গতকাল দুপুরে কক্সবাজার হাকিম আদালতে পাঠানো হয়েছে।