টেকনাফে 'ইয়াবা সাদ্দাম' গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে গতকাল রোববার ইয়াবা বড়ি পাচার মামলার আসামি সাদ্দাম হোসেনকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে।
সাদ্দামের বাড়ি উপজেলার হ্নীলার পূর্ব সিকদারপাড়ায়। তিনি হ্নীলা ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কালামের ছোট ভাই। টেকনাফ মডেল থানার ওসি মোহামঞ্চদ ফরহাদ জানান, গতকাল বিকেলে পুলিশ পরিদর্শক (তদন্ত) দিদারুল ফেরদৌসের নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ হ্নীলা বাস স্টেশন এলাকা থেকে সাদ্দামকে গ্রেপ্তার করে। তিনি জানান, সাদ্দামের বিরুদ্ধে নয়টি ইয়াবা বড়ি পাচারের এবং আনসার সদস্যেদের ওপর হামলার মামলা রয়েছে। তিনি এলাকায় ‘ইয়াবা সাদ্দাম’ নামে পরিচিত।