টেকনাফের বাস টার্মিনাল দখল করে রোহিঙ্গা বস্তি নির্মাণ, পরে উচ্ছেদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুপ্রবেশকারী পাঁচ শতাধিক রোহিঙ্গা গতকাল শুক্রবার সকালে কক্সবাজারের টেকনাফের কেন্দ্রীয় বাস টার্মিনালের মাঠ দখল করে বস্তি নির্মাণ শুরু করে। পরে বস্তি উচ্ছেদ করা হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ১২টার দিকে পাঁচ শতাধিক রোহিঙ্গা বাস টার্মিনালের মাঠে বস্তি নির্মাণ শুরু করে। খবর পেয়ে বিকেলে টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন পুলিশ নিয়ে টার্মিনালে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে রোহিঙ্গারা পালাতে শুরু করে। পরে পুলিশ রোহিঙ্গা কালা মিয়া, হাফেজ আহমদ, আজম উল্লাহ ও আবু সুফিয়ানকে আটক করে থানায় নিয়ে যায়।