টেকনাফের বৌদ্ধ-হিন্দু পল্লিতে হামলার ঘটনায় আরও দুজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং বৌদ্ধ-হিন্দু পল্লিতে হামলার ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাং স্টেশন এলাকায় অভিযান চালিয়ে লম্বাবিল এলাকার বাসিন্দা মৃত জাফর আলীর ছেলে ও একই ওয়ার্ডের যুবলীগের কর্মী মমতাজ আহমদকে (৩৫) গ্রেপ্তার করা হয়।অপরদিকে গতকাল শুক্রবার ভোররাতে হোয়াইক্যং দৈগাকাটা পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে শামসুল আলমের ছেলে আবদুল হাকিমকে (৪০) গ্রেপ্তার করা হয়।