টেকনাফের স্থগিত ইউপি নির্বাচন ২৬ এপ্রিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ উপজেলার ২ নম্বর হ্নীলা ইউনিয়ন পরিষদের (ইউপি) স্থগিত হওয়া নির্বাচন ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে। গত বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে নির্বাচন কমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তারিখ ঘোষণা করা হয়। হ্নীলা ইউপি নির্বাচনসংক্রান্ত ইতিপূর্বে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ চার সপ্তাহের জন্য স্থগিত করেন। বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞা লিভ টু আপিলের অনুকূলে এ আদেশ দেন।উপজেলা নির্বাচন কর্মকর্তা জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।