টেকনাফের ২৩ পরীক্ষার্থীকে প্রবেশপত্র দেওয়া হয়নি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র প্রদানে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এই ফি না দেওয়ায় গতকাল বুধবার পর্যন্ত ২৩ জন পরীক্ষার্থীর প্রবেশপত্র দেওয়া হয়নি। অথচ আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এই পরীক্ষা। এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র প্রদানে কোনো ফি আদায়ের নিয়ম নেই বলে জানিয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। এর পরও এই ফি আদায় করার অভিযোগে ওই কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবকেরা। জানা গেছে, এবারের এইচএসসি পরীক্ষায় টেকনাফ ডিগ্রি কলেজ থেকে ৬৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে নিয়মিত ৩৮ জন ও অনিয়মিত ২৫ জন পরীক্ষার্থী রয়েছে।