টেকসই উন্নয়নের জন্য পুরকৌশলীদের আন্তর্জাতিক সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকসই উন্নয়নে পুরকৌশলীদের ভূমিকা নিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন।
গতকাল শুক্রবার সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্যাপক আবদুল জব্বার খান।
ভবিষ্যৎ প্রজন্মকে ক্ষতিগ্রস্ত না করে বর্তমান প্রজন্মের চাহিদার পরিপ্রেক্ষিতে লাভজনক প্রকৌশল পরিকল্পনা তৈরি করাই এ সম্মেলনের প্রধান উদ্দেশ্য।
সম্মেলনে জাপান, পোল্যান্ড, চীন, ভারত ও বাংলাদেশের ২৫০ জন গবেষক, শিক্ষক, প্রকৌশলী ও প্রযুক্তিবিদেরা অংশ নিয়েছেন।
তৃতীয়বারের মতো এ সম্মেলনের আয়োজন করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগ। সার্বিক সহযোগিতা করছে কালিন্ডি রেইল ইঞ্জিনিয়ার্স লিমিটেড, সেভেন রিংস সিমেন্ট ও ম্যাক্স গ্রুপ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল রিয়াজউদ্দীন আহমেদ ও বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সম্মেলনের চেয়ারম্যান অধ্যাপক মো. কেরামত আলী মোল্লা।