টেকসই উন্নয়নে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের উন্নয়নকে টেকসই করার জন্য বিশাল সমুদ্রসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা দরকার। এই সম্পদ যথাযথভাবে কাজে লাগানোর মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে মেরিটাইম এজেন্সিগুলোকে একসঙ্গে কাজ করতে হবে। গতকাল সোমবার খুলনার নৌবাহিনী ঘাঁটি তিতুমীর ফেয়ারওয়ে হলে আয়োজিত এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ নৌবাহিনীর বার্ষিক সমুদ্র মহড়া ‘সমুদ্র ঘূর্ণি-২০১৫’-এর অংশ হিসেবে খুলনা নৌ অঞ্চল দুই দিনব্যাপী এ সেমিনারের আয়োজন করেছে। এতে আলোচনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সালমা বেগম, বিভাগীয় বন কর্মকর্তা (সুন্দরবন পশ্চিম বন বিভাগ) জহির উদ্দিন আহমেদ, খুলনা শিপ ইয়ার্ডের প্ল্যানিং শাখার মহাব্যবস্থাপক মহিদুল হাসান প্রমুখ। উদ্বোধনী দিনে খুলনা নৌবাহিনীর কমডোর কমান্ডিং শামসুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।