টেকসই উন্নয়নে বনভূমি সম্প্রসারণ জরুরি: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সরকারি হিসাবে দেশের মোট আয়তনের ১৭ শতাংশ বনভূমি থাকার কথা বলা হলেও তা নয় শতাংশের বেশি নেই। টেকসই উন্নয়নের জন্য বনভূমি সংরক্ষণ ও সম্প্রসারণ জরুরি।গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক বনবর্ষ উপলক্ষে ‘ফার্স্ট বাংলাদেশ ফরেস্ট্রি কংগ্রেস’-এ অর্থমন্ত্রী এসব কথা বলেন। রাজধানীর একটি হোটেলে তিন দিনব্যাপী ওই কংগ্রেসের আয়োজন করে বন অধিদপ্তর এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়। প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, বনভূমি দ্রুত উজাড় হওয়ায় জলবায়ুর ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ বলেন, দেশের সাত লাখ ৭৮ একর জমি সামাজিক বনায়নের আওতায় আনা হচ্ছে।অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন মো. আবদুর রহমান। বক্তব্য দেন পরিবেশ ও বন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আবদুল মমিন তালুকদার, পরিবেশ ও বন সচিব মেসবাহ উল আলম, ইউএনডিপির আবাসিক পরিচালক স্টিফেন প্রিজনার, প্রধান বন সংরক্ষক ইশতিয়াক উদ্দিন আহমদ, ইউএসএআইডির মিশন পরিচালক ডেনিস রোলিন প্রমুখ।সাইকেল র‌্যালিপরিবেশবান্ধব বাহন হিসেবে সাইকেল ব্যবহারে উৎসাহিত করতে আওয়ামী লীগের পরিবেশ ও বন উপকমিটির আয়োজনে গতকাল সাইকেল র‌্যালি হয়েছে।