টেকসই বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ঘূর্ণিঝড় রোয়ানুতে এই এলাকার বেড়িবাঁধ ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। ঢাকায় গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে দ্রুত টেকসই বেড়িবাঁধ ও গৃহনির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
গতকাল মঙ্গলবার কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাট ইউনিয়নের সাপমারারডেইল এলাকায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ত্রাণমন্ত্রী বলেন, রোয়ানুতে ১৭টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে কক্সবাজার, চট্টগ্রাম, ভোলাসহ আটটি জেলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। তিনি বলেন, ১৭ জেলার ৪ কোটি মানুষকে বাঁচাতে হলে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করতে হবে।
ধলঘাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কক্সবাজার-২ আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক, জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রিয়াজ আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আনোয়ারুল নাসের।