টেকা নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার টেকা নদী দখল করে নির্মিত স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে নদীর মধ্যে গড়ে তোলা ছয়টি অবৈধ স্থাপনার আংশিক উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দীন মিয়া আদালত পরিচালনা করেন।
আদালত সূত্র জানায়, গতকাল বেলা দুইটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত একটি খাবারের হোটেল, একটি মাছের আড়ত, দুটি মাছের খাদ্য বিক্রির দোকান এবং একটি শৌচাগারের আংশিক উচ্ছেদ করা হয়।
মোহাম্মদ নাসির উদ্দীন মিয়া বলেন, টেকা নদীর জায়গা দখল করে গড়ে তোলা ছয়টি স্থাপনা শ্রমিকদের দিয়ে আংশিক উচ্ছেদ করা হয়েছে। আগামী রোববারের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছে। ওই সময়ের মধ্যে সরিয়ে না দিলে এক্সকাভেটর দিয়ে তা উচ্ছেদ করা হবে।
১ ফেব্রুয়ারি প্রথম আলোতে ‘টেকা নদী গিলছে ব্যবসায়ী, এনজিও!’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।