টেকেরহাটে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে সড়ক ও জনপথের (সওজ) জায়গা থেকে শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ীর দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ এনামুল কবীর পুলিশ সদস্য নিয়ে গতকাল মঙ্গলবার দুপুরে অভিযান চালান। ক্ষুদ্র ব্যবসায়ী ইমাম হোসেন অভিযোগ করেন, সওজের এই জায়গা দীর্ঘদিন অব্যবহূত ছিল। বৈধভাবে ইজারা নিয়ে অস্থায়ী ব্যবসা করছিলেন তাঁরা। ইজারা নবায়ন না করে সব গুঁড়িয়ে দেওয়া হলো। মূলত এই জায়গা সওজ ব্যবহার করবে না। এই উচ্ছেদের পর হয়তো কেউ অবৈধভাবে দখল করবে অথবা কোনো প্রভাবশালী ইজারা নিয়ে আবার দোকানপাট উঠিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেবে।