প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তেজগাঁওয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে ইটের আঘাতে পুলিশের সহকারী উপপরিদর্শকের (এএসআই) মাথা ফাটানোর অভিযোগে গতকাল শনিবার ১২ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। আহত এএসআই সফিজউদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।তেজগাঁও শিল্পাঞ্চল থানা সূত্র জানায়, গতকাল দুপুরে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে ভর্তি গাইড ও ফরম বিক্রি নিয়ে ওই ইউনিভার্সিটির আজিজ ও ওসমানী হোস্টেলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় এএসআই সফিজউদ্দিনের নেতৃত্বে তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ গেলে দুই পক্ষই পুলিশের ওপর ইটপাটকেল ছোঁড়ে। একপর্যায়ে ইটের আঘাতে সফিজউদ্দিনের মাথা ফেটে যায়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে ১২ শিক্ষার্থীকে আটক করে। তাঁরা সবাই ছাত্রলীগের নেতা-কর্মী বলে জানা গেছে।