টেগোর লজে রবীন্দ্রসংগীত সন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত টেগোর লজে গত শুক্রবার রবীন্দ্রসংগীত সন্ধ্যার আয়োজন করা হয়। এতে কবির লেখা শরৎ ও হেমন্তের বিভিন্ন গান পরিবেশন করেন শিল্পীরা। জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ কুষ্টিয়া শাখার আয়োজনে ও কুষ্টিয়া পৌরসভার সহযোগিতায় অনুষ্ঠানে গান করেন অশোক সাহা, আকলিমা খাতুন ইরা, সরওয়ার মুর্শেদ, কোহিনুর খানম, সুপ্রিয়া সিংহ রায়, শুক্লা মজুমদার প্রমুখ। উদ্বোধনী বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-১ (সদর) আসনের সাংসদ মাহবুব উল আলম হানিফ পূর্ণিমা তিথিতে এ রকম আয়োজনের জন্য সবাইকে শুভেচ্ছা জানান।