প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে গতকাল ইন্টারন্যাশনাল জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপের বালক একক ও দ্বৈতের ফাইনাল খেলার মধ্য দিয়ে টুর্নামেন্ট শেষ হয়েছে। সকালে বালক এককের ফাইনালে যুক্তরাজ্যের সামায়েল চৌধুরী সিরিয়ার কারিম আলাফকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন। বিকেলে বালক দ্বৈতের ফাইনালে কারিম-সামায়েল জুটি কাজাখস্তানের ঝাসুলতান চেম্বতায়েভ ও বলেট মামইর জুটিকে হারিয়ে জয়ী হন।