টেন্ডারবাজি করতে গিয়ে গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মতিঝিল ওয়াপদা ভবনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়ে টেন্ডারবাজি করতে গিয়ে গতকাল বুধবার দুপুরে দুই যুবক গ্রেপ্তার হয়েছেন। তাঁরা হলেন হাসান মাহমুদ ওরফে স্বপন (৩০) ও মোহাম্মদ আলী (২৫)।মতিঝিল থানা সূত্র জানায়, কুমিল্লার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের দুই কোটি ৫২ লাখ টাকার উন্নয়নকাজের দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল গতকাল বুধবার। আনোয়ারা এন্টারপ্রাইজের মালিক শাহজাদা টুটুল ও জে অ্যান্ড কে অ্যারোমা এন্টারপ্রাইজের পক্ষ থেকে ওয়াপদা ভবনে দরপত্র জমা দিতে যাওয়ার পথে ১০ থেকে ১৫ জন সন্ত্রাসী তাঁদের পথরোধ করে। এ সময় ওয়াপদা ভবনের কর্মীরা দুজনকে আটক করেন। পরে তাঁদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। মতিঝিল থানার ওসি হায়াতু-জ্জামান জানান, দরপত্র ছিনতাইয়ের অভিযোগে মামলা হয়েছে।