টেবিল টেনিস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা বিশ্ববিদ্যালয়ের আন্তবিভাগ দাবা ও টেবিল টেনিস প্রতিযোগিতায় দাবায় স্থাপত্য বিভাগ চ্যাম্পিয়ন ও রসায়নবিজ্ঞান বিভাগ রানারআপ হয়েছে। আর টেবিল টেনিসে চ্যাম্পিয়ন হয়েছে ফার্মেসি বিভাগ ও রানারআপ স্থাপত্য বিভাগ। গতকাল তাদের পুরস্কার দেওয়া হয়। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া উন্নয়ন ও পরিচালনা কমিটির প্রধান অধ্যাপক এস এম মাহবুবুর রহমান। বক্তব্য দেন ট্রেজারার খান আতিয়ার রহমান, আইকিউএসির পরিচালক অধ্যাপক মো. রেজাউল করিম ও শারীরিক শিক্ষাচর্চা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. শরীফ হাসান।