টেবিল টেনিস প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে গতকাল মঙ্গলবার শুরু হয়েছে সপ্তাহব্যাপী নাহিদ গ্রুপ টেবিল টেনিস লিগ। সাবেক টেবিল টেনিস খেলোয়াড় মিজানুর রহমান এ খেলার উদ্বোধন করেন। ঢাকার নাহিদ গ্রুপ অব কোম্পানির পৃষ্ঠপোষকতায় জেলা ক্রীড়া সংস্থা এ খেলার আয়োজন করে। প্রথম দিনের খেলায় পুরুষ দলগত বিভাগে গাইবান্ধা ইলেভেন স্টার ক্লাব ৩-০ সেটে গাইবান্ধা টেবিল টেনিস সংস্থাকে, সেপিয়েন্ট স্পোর্টিং ক্লাব ৩-০ সেটে মধ্যপাড়া ক্রীড়া চক্রকে এবং প্রবাহ ক্লাব ৩-০ সেটে অঞ্জলী স্মৃতি সংসদকে হারিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবদুস সামাদ ছাড়াও আবু হাসনাত, রিজিয়া আক্তার প্রমুখ।