টেম্পু বাহিনীর সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের পাঁচলাইশ খতিবের হাট হাদু মাঝিরপাড়া এলাকায় গতকাল বুধবার দুপুরে সন্ত্রাসী টেম্পু বাহিনীর সহযোগীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে।
এ সময় রহিম নামের এক পুলিশ আহত হন। গুলিবিদ্ধ হন রাসেল নামের এক সন্ত্রাসী। স্থানীয় জনতা গণপিটুনি দিয়ে দুই সন্ত্রাসীকে পুলিশের কাছে সোপর্দ করেন।