টেম্পো বাহিনীর প্রধানের সহযোগী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইসমাঈল হোসেন ওরফে টেম্পো বাহিনীর প্রধান টেম্পোর প্রধান সহযোগী জনি ওরফে শান্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বুধবার সকালে নগরের পাহাড়তলী বিশ্বকলোনি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে চান্দগাঁও থানা পুলিশ। তার বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় হত্যাসহ চাঁদাবাজির মামলা রয়েছে।