টেম্পোর ধাক্কায় তরুণ নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে টেম্পোর ধাক্কায় এস এম তৌফিকুল ইসলাম (২২) নামের এক তরুণ নিহত হয়েছেন। গতকাল রোববার বিকেলে নগরের খুলশী থানার জাকির হোসেন রোডে এ দুর্ঘটনা ঘটে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, টেম্পোর ধাক্কায় সাইকেল আরোহী যুবক তৌফিক গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। টেম্পোটি আটক করা গেলেও চালক পলাতক রয়েছেন। তৌফিক একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন। নগরের আগ্রাবাদ এলাকায় তাঁর বাসা।