টেম্পো উল্টে একজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি মোড়ে গতকাল শনিবার বিকেলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি টেম্পো উল্টে গেলে একজন নিহত ও অপর তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত টেম্পো যাত্রীর নাম মো. জাহাঙ্গীর আলম (২৫)। তিনি নগরের এনায়েত বাজার গোয়ালপাড়ার সুরুজ মিয়ার ছেলে।আহত ব্যক্তিরা হলেন জাকের মিয়া (৫০), মো. ইউনুছ (৩০), জাকের (৩৫) ও নূরউদ্দিন (২৮)। তাঁদের সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিদের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে চারটার দিকে একটি টেম্পো দ্রুতগতিতে কাজীর দেউড়ি মোড়ে এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। টেম্পোটিতে এ সময় সাত-আটজন যাত্রী ছিলেন বলে জানা গেছে।