টেম্পো খাদে শিশুসহ দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার পুবাইলে গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি টেম্পো খাদে পড়ে শিশুসহ দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছে।
নিহত ব্যক্তিরা হলো ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের বাবুল ভূঁইয়ার মেয়ে রিয়া (৫) ও গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ভাটিরা মধ্যপাড়া গ্রামের মৃত আবু হানিফ সরকারের ছেলে আরিফ সরকার (২২)।
পুলিশ ও স্থানীয় লোকজন হতাহত যাত্রীদের উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে পাঠান।
আহত ব্যক্তিদের নাম জানা যায়নি।