টেম্পোযাত্রীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলায় কাভার্ড ভ্যানের চাপায় এক টেম্পোযাত্রী নিহত ও দুজন আহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে ফতুল্লার ভূঁইগড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। ফতুল্লা মডেল থানার ওসি আকতার হোসেন জানান, ওই দিন রাত সাড়ে ১০টার দিকে ভূঁইগড় এলাকায় সামনের চাকা ফেটে মালবাহী একটি কাভার্ড ভ্যান রাস্তার পাশের একটি টেম্পোর ওপরে পড়ে যায়। এতে টেম্পোর ভেতরে থাকা এক যাত্রী নিহত হন। আহত হন যানটির আরও দুজন।