টেম্পোর চাপায় শিশু নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় টেম্পোর চাপায় বাদল হোসেন (৪) নামের একটি শিশু নিহত হয়েছে।গতকাল বুধবার উপজেলার মেদীআশুলাই এলাকায় কালিয়াকৈর-ফুলবাড়িয়া সড়কে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর এলাকাবাসী ওই সড়ক অবরোধ করে পাঁচ-ছয়টি গাড়ি ভাঙচুর করে। বাদল মেদীআশুলাই মধ্যপাড়া এলাকার মো. শাহ আলমের ছেলে।পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে মেদীআশুলাই ভাঙাবাড়ী স্টেশনের পাশে বাদলসহ দুটি শিশু খেলা করছিল। এ সময় কালিয়াকৈরগামী একটি টেম্পো বাদলকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকাবাসী কালিয়াকৈর-ফুলবাড়িয়া সড়ক অবরোধ করে পাঁচ-ছয়টি গাড়ি ভাঙচুর করে। খবর পেয়ে কালিয়াকৈর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীকে বুঝিয়ে শান্ত করেন। বেলা একটার দিকে পুনরায় যান চলাচল শুরু হয়।