টেলিটকের পাঁচ কর্মী উদ্ধারে অগ্রগতি নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ও রাঙামাটি জানান, টেলিটকের কারিগরি সহায়তাকারী প্রতিষ্ঠান বি-টেকনোলজির প্রকৌশলীসহ পাঁচজনকে উদ্ধারে কোনো অগ্রগতি নেই। অপহরণকারীরা সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়েছে। সেনাবাহিনীর বাঘাইহাট অঞ্চলের সেনাসদস্যরা বিভক্ত হয়ে গহিন পাহাড়ে অভিযান চালিয়ে যাচ্ছেন।
গত ৮ জুলাই রাঙামাটির বাঘাইছড়ির মারিশ্যা থেকে বি-টেকনোলজির পাঁচজন কর্মীকে অপহরণ করে দুর্বৃত্তরা। অপহরণকারীরা প্রথমে ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে খাগড়াছড়িতে অপহরণকারীদের সঙ্গে বি-টেকনোলজির প্রতিনিধিদের গোপন বৈঠক হয়। ওই সময় তারা তিন কোটি টাকা মুক্তিপণ দাবি করলে বৈঠকে ভেস্তে যায়।