প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারি মুঠোফোন অপারেটর টেলিটক পুঁজিবাজার থেকে ৬০০ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা নিয়েছে। এ জন্য অক্টোবরে আইপিও আবেদন ও প্রসপেক্টাস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) অনুমোদনের জন্য পাঠানো হবে। অনুমোদনের পর দ্রুত প্রাথমিক শেয়ার বাজারে ছাড়া হবে।জাতীয় সংসদে গতকাল সোমবার প্রশ্নোত্তর পর্বে এসব কথা বলেন নবনিযুক্ত ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন। সদ্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন গতকালই ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব নেন। এক প্রশ্নের জবাবে সাহারা খাতুন বলেন, মুঠোফোন অপারেটরদের জন্য ১০ সেকেন্ড পালস বাধ্যতামূলক করা হয়েছে। কেউ কেউ আবেদন করেছেন সময় চেয়ে। তা পর্যালোচনা করা হচ্ছে।