টেলিটকের সংবর্ধনা পেলেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় অবদানের স্বীকৃতিস্বরূপ যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ৫০০ টাকা ক্রেডিটসহ থ্রিজি সিম ও সংবর্ধনা প্রদান করেছে টেলিটক বাংলাদেশ লিমিটেড। এ উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত নভো কনভেনশন সেন্টারে গত শনিবার এক অনাড়ম্বর অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন। অন্যান্যের মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. আব্দুছ ছাত্তার, মন্ত্রণালয়ের সচিব মো. আবুবকর সিদ্দিক এবং মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলী শিকদারসহ টেলিটক ও মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।