প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আধুনিক ও উন্নত সেবা দেওয়ার লক্ষ্যে শেরেবাংলা নগর টেলিফোন এক্সচেঞ্জের প্রায় আট হাজার টেলিফোন নম্বর আট ডিজিটের টেলিফোন নম্বর দিয়ে পরিবর্তন করা হচ্ছে। ‘৮১৫’ গ্রুপের সব নম্বর এবং ‘৮১১’ ও ‘৮১২’ গ্রুপের কিছু নম্বর ১২ আগস্ট মঙ্গলবার থেকে পর্যায়ক্রমে নতুন নম্বর দিয়ে পরিবর্তন করা হবে। পুরোনো নম্বর ও পরিবর্তিত নতুন নম্বরের প্রথম পর্যায়ের তালিকা বিটিসিএলের অফিশিয়াল ওয়েবপেজে ( www.btcl.gov.bd) পাওয়া যাবে। এ ছাড়া নম্বর পরিবর্তনের সঙ্গে সঙ্গে গ্রাহকদের তা জানিয়ে দেওয়া হবে। টেলিফোন নম্বর পরিবর্তন-সম্পর্কিত তথ্য জানতে চাইলে গ্রাহকদের অফিস চলাকালীন ৮১৪২০০০, ৯১১৮৯১৯ ও ৮১১৭৪৪৪ টেলিফোন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। তথ্য বিবরণী।