টেলিভিশন ব্রডকাস্ট ওনার্স অ্যাসোসিয়েশন গঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্থিক নিরাপত্তা ও পেশাগত উত্কর্ষ নিশ্চিত করতে বেসরকারি টেলিভিশন চ্যানেলের মালিকেরা টেলিভিশন ব্রডকাস্ট ওনার্স অ্যাসোসিয়েশন (টিবিওএ) গঠন করেছেন। রাজধানীর একটি অভিজাত হোটেলে গত মঙ্গলবার রাতে ১৩টি বেসরকারি টেলিভিশন চ্যানেলের মালিকেরা এই সমিতি গঠনের ঘোষণা দেন। দেশের প্রথম বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানকে সমিতির আহ্বায়ক কমিটির প্রধান করা হয়েছে। উদ্যোক্তারা জানান, ক্রমবর্ধমান টেলিভিশন শিল্পের বাজার পরিস্থিতি, পেশাগত ভবিষ্যত্, সম্প্রচার নীতিমালা তৈরি করাসহ স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে টেলিভিশন মালিকদের একটা প্লাটফর্ম তৈরি করতেই এ সমিতি গঠন করা হয়েছে।অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, এনটিভির ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহমান এবং একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম। চ্যানেল ওয়ানের প্রধান মাজিদুল ইসলাম সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। বৈঠকে উপস্থিত ছিলেন এনটিভির মোসাদ্দেক আলী, চ্যানেল আইয়ের ফরিদুর রেজা সাগর, দেশ টেলিভিশনের সাবের হোসেন চৌধুরী, বাংলাভিশনের আবদুল হক, বৈশাখী টেলিভিশনের মো. রফিকুল আমীন, দিগন্ত টেলিভিশনের মীর কাশেম আলী ও সাব্বির আহমেদ, ইসলামি টিভির সাঈদ এস্কান্দার, আরটিভির মোর্শেদুল আলম ও মাই টিভির নাসির উদ্দিন।