টেলিভিশনের টাকা নিন, আনারসে ভোটদিন'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী নাগরিক পরিষদের মেয়র পদপ্রার্থী আহসান হাবিবের প্রধান নির্বাচন সমন্বয়কারী সাংসদ মজিবর রহমান সরোয়ার ভোটারদের উদ্দেশ করে বলেছেন, টেলিভিশনের টাকা নিন আর আনারসে ভোট দিন।
আসন্ন এই নির্বাচনে ‘টেলিভিশন’ প্রতীক বরাদ্দ পেয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী শওকত হোসেন। আর ‘আনারস’ প্রতীক বরাদ্দ পেয়েছেন বিএনপি-সমর্থিত প্রার্থী আহসান হাবিব।
গতকাল মঙ্গলবার বেলা ১১টায় নগরের অশ্বিনীকুমার হলের সামনে বিএনপির কার্যালয় চত্বরে আহসান হাবিবের পক্ষে অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দলের এক জনসভায় মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান ওই আহ্বান জানান।