টেলিমেডিসিন সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সব হাসপাতালে চালু হলো টেলিমেডিসিন সেবা। গতকাল মঙ্গলবার পিলখানায় এই সেবার উদ্বোধন করেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। এর ফলে ঢাকার বাইরে থাকা বিজিবির বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে আসা বিজিবির সদস্যরা বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা সেবা ও পরামর্শ নিতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সামছুর রহমান, উপমহাপরিচালক (চিকিৎসা) ব্রিগেডিয়ার জেনারেল তৌফিকুল হাসান সিদ্দিকী, বর্ডার গার্ড হাসপাতালের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।