টেলিযোগাযোগ আইন জাতীয় নীতিমালার পরিপন্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত টেলিযোগাযোগ আইন ১৯৯৮ সালের জাতীয় টেলিযোগাযোগ নীতিমালার পরিপন্থী। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) লিখিতভাবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিকে বিষয়টি অবহিত করেছে। বলেছে, এ সংক্রান্ত বিলটি পাস হলে দেশের টেলিযোগাযোগ খাতের অপূরণীয় ক্ষতি হবে। সংশ্লিষ্ট সরকারি সূত্রে এ খবর জানা গেছে। সংসদীয় কমিটির কাছে একই রকম অভিযোগ জানিয়েছে টেলিযোগাযোগ খাতের বেসরকারি উদ্যোক্তারা। তাদের পক্ষ থেকে প্রস্তাবিত আইনের বিভিন্ন অসংগতি তুলে ধরে তা সংশোধনের মাধ্যমে বাস্তবসম্মত আইন তৈরির অনুরোধ জানানো হয়েছে। বেসরকারি ল্যান্ডফোন (পিএসটিএন) অপারেটরদের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকার গত মে মাসে পাঁচটি পিএসটিএন অপারেটরের লাইসেন্স বাতিল করেছে। ফলে দুই হাজার প্রকৌশলী ও কর্মকর্তা-কর্মচারী বেকার হয়ে পড়েছেন। অকেজো হয়ে পড়েছে দুই হাজার কোটি টাকার যন্ত্রপাতি। প্রতিষ্ঠানগুলো ব্যাংক থেকে নেওয়া এক হাজার কোটি টাকার কুঋণের কবলে পড়েছে। এ ছাড়া পাঁচ লাখ গ্রাহক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে সংসদীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনু প্রথম আলোকে বলেন, ‘টেলিযোগাযোগ আইন ২০০১ সংশোধনের জন্য সরকার সংসদে যে বিলটি এনেছে, তা গ্রাহক বা উদ্যোক্তাবান্ধব নয়। এ বিষয়ে আমরা ও বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেছি। তা ছাড়া, পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে, বিলটি ১৯৯৮ সালের টেলিযোগাযোগ নীতিমালার পরিপন্থী। বাংলাদেশ টেলিযোগাযোগ (সংশোধন) বিল ২০১০ সংসদে উত্থাপিত হয় গত ১৩ জুন। এরপর বিলটি পরীক্ষা-নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানো হয়। কমিটি বিষয়টি নিয়ে এ পর্যন্ত চারটি বৈঠক করেছে। এর দুটি বৈঠক হয়েছে ও বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে। আজ বৃহস্পতিবার সকালে কমিটি আবারও বৈঠকে বসবে। জানা গেছে, সরকারের কাছে দায়বদ্ধ রেখে বিটিআরসির বিদ্যমান ক্ষমতা বহাল রাখার পক্ষে সংসদীয় কমিটি মত দিচ্ছে। তবে প্রস্তাবিত আইনে বিটিআরসিকে ক্ষমতাহীন করা হয়েছে। লাইসেন্স দেওয়া, ফি ও মূল্য নির্ধারণ, পরামর্শক নিয়োগ এবং প্রবিধান প্রণয়নের ক্ষমতা বিটিআরসির কাছ থেকে কেড়ে নিয়ে মন্ত্রণালয়কে দেওয়ার বিধান করা হয়েছে। লাইসেন্সের শর্তাবলি সংশোধন এবং লাইসেন্স বাতিল বা স্থগিত করার ক্ষমতাও সরকারের কাছে দেওয়া হয়েছে। বলেছে, এই আইন পাস হলে বিটিআরসির আর তেমন কোনো কাজ থাকবে না। যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বিটিআরসিকে সরকারের অনুমতি নিতে হবে। দ্বৈত কর্তৃত্বের কারণে যেকোনো কাজে দীর্ঘসূত্রতা তৈরি হবে। ফলে কমিশনের কর্মকাণ্ড স্থবির হয়ে পড়বে। তাতে টেলিযোগাযোগ খাতের অপূরণীয় ক্ষতি হবে। প্রস্তাবিত আইনটিকে টেলিযোগাযোগ নীতিমালা ১৯৯৮-এর পরিপন্থী বলে উল্লেখ করে থেকে বলা হয়েছে, এবং বাংলাদেশ টেলিযোগাযোগ আইন ২০০১ জাতীয় টেলিযোগাযোগ নীতিমালার ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। নীতিমালায় কমিশনকে (বিটিআরসি) টেলিযোগাযোগ আইনের অভিভাবক উল্লেখ করা হয়েছে। আরও বলা হয়েছে, কমিশন হবে স্বাধীন ও স্বায়ত্তশাসিত। যে কারণে সংসদে উত্থাপিত প্রস্তাবিত আইনটি টেলিযোগাযোগ নীতিমালার পরিপন্থী। বেসরকারি উদ্যোক্তাদের অভিযোগ, প্রস্তাবিত আইনে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জরিমানা ১০ লাখ টাকা থেকে বাড়িয়ে ৩০০ কোটি টাকা করা হয়েছে। এটা কার্যকর হলে ভবিষ্যতে উদ্যোক্তারা বিনিয়োগে আগ্রহ হারাবে। প্রস্তাবিত আইনে বিভিন্ন অপরাধকে আমলযোগ্য ও দণ্ডনীয় করা হয়েছে। যে কারণে এই আইনের অধীনে অপারেটরদের হয়রানির শিকার হওয়ার আশঙ্কা রয়েছে। প্রস্তাবিত আইনে সরকারকে একতরফাভাবে লাইসেন্সের শর্ত পরিবর্তনের ক্ষমতা দেওয়া হয়েছে। তাঁরা এগুলোরও পরিবর্তন চেয়েছেন।