টেলিযোগাযোগ খাতের শুল্ক কমানোর সুপারিশ সংসদীয় কমিটির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি এবারও টেলিযোগাযোগ খাতের শুল্ক কমানোর সুপারিশ করেছে। কমিটির মতে, শুল্ক কমানো হলে সরকারের রাজস্ব আয় বাড়বে।জাতীয় সংসদ ভবনে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কাছে এই সুপারিশ করা হয়। কমিটি এর আগে আরও তিনবার এই প্রস্তাব দিয়েছিল। তবে মন্ত্রণালয় তা বাস্তবায়ন করেনি।সংসদ সচিবালয় সূত্র জানায়, কমিটি মোবাইল ফোনের সিমকার্ডের ওপর আরোপিত ৬০০ টাকা শুল্ক, অপটিক্যাল ফাইবারের ওপর আরোপিত ৬ শতাংশ রেগুলেটরি শুল্ক এবং ইন্টারনেট মডেমের ওপর থেকে সব ধরনের শুল্ক প্রত্যাহারের সুপারিশ করেছে। এ ছাড়া বেসরকারি উদ্যোক্তাদের নির্দিষ্ট সময় পর্যন্ত কর অবকাশ (ট্যাক্স হলিডে) দেওয়ার সুপারিশ করেছে। বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে কমিটির সভাপতি হাসানুল হক ইনু বলেন, দেশে বিকাশমান টেলিযোগাযোগ খাতের প্রসার বাড়াতে হলে কিছু শুল্ক প্রত্যাহার করা প্রয়োজন। দেশে প্রায় সাড়ে আট কোটি মানুষ মোবাইল ফোন ব্যবহার করে। এটা আরও বাড়াতে হলে কমিটির সুপারিশ বাস্তবায়ন করতে হবে।