বাংলাদেশ টেলিযোগাযোগ (সংশোধন) বিল ২০১০ যাচাই-বাছাইয়ের ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসতে পারেনি ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। এ জন্য কমিটি গতকাল রোববার জাতীয় সংসদের কাছ থেকে আরও ১০ দিনের সময় নিয়েছে।জাতীয় সংসদ ভবনে গতকাল সংসদীয় কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি হাসানুল হক ইনু। টেলিযোগাযোগ বিলের ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়। বৈঠকে কমিটির সদস্য টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ, হুইপ আ স ম ফিরোজ, আবদুল কুদ্দুস, আবদুল ওয়াদুদ, নজরুল ইসলাম, খালিদ মাহমুদ চৌধুরী ও মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন।এই বিলটি সংসদে উত্থাপিত হয়েছিল গত ১৩ জুন। এরপর বিলটি পরীক্ষা-নিরীক্ষার জন্য ১৫ দিনের সময় দিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়। গতকাল বৈঠক শেষে হাসানুল হক প্রথম আলোকে বলেন, ‘বিলটির ব্যাপারে আমরা এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসতে পারিনি। ধারাবাহিকভাবে আরও কয়েকটি বৈঠকে বসতে হবে।