টোল দিলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শনিবার পদ্মা সেতুর নির্মাণকাজ উদ্বোধন করার পর মুন্সিগঞ্জ থেকে রাজধানীতে ফেরার পথে টোল পরিশোধ করে ধলেশ্বরী সেতু ও মেয়র হানিফ ফ্লাইওভার অতিক্রম করেছেন। খবর বাসসের।

প্রধানমন্ত্রী গতকাল সকালে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে শরীয়তপুরের জাজিরায় যান। সেখান থেকে মুন্সিগঞ্জ পৌঁছে স্পিডবোটে প্রকল্পের নির্মাণ এলাকা পরিদর্শন করেন।

বিকেলে প্রধানমন্ত্রী সড়কপথে মুন্সিগঞ্জ থেকে ঢাকায় ফিরে আসেন। পথে তিনি ধলেশ্বরী সেতু এবং হানিফ ফ্লাইওভারের টোলপ্লাজায় গাড়ি থামিয়ে টোল পরিশোধ করেন।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে তাঁর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন গাড়িবহরের সব গাড়ির টোল পরিশোধ করেন।