টোল দিলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার কেরানীগঞ্জে নবনির্মিত ঢাকা কেন্দ্রীয় কারাগার উদ্বোধন করতে যাওয়া-আসার পথে মেয়র হানিফ ফ্লাইওভারে টোল পরিশোধ করেন। ছবি: ফোকাস বাংলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার কেরানীগঞ্জে নবনির্মিত ঢাকা কেন্দ্রীয় কারাগার উদ্বোধন করতে যাওয়া-আসার পথে মেয়র হানিফ ফ্লাইওভারে টোল পরিশোধ করেন। ছবি: ফোকাস বাংলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার রাজধানীর বাইরে কেরানীগঞ্জে নবনির্মিত ঢাকা কেন্দ্রীয় কারাগার উদ্বোধন করতে যান। তাঁর সরকারি গাড়িবহর মেয়র হানিফ ফ্লাইওভার অতিক্রমকালে তিনি টোল পরিশোধ করেন।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম বাসসকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেরানীগঞ্জ যাওয়ার এবং সেখান থেকে ফেরার পথে তাঁর গাড়িবহরের সব যানবাহনের জন্য টোল পরিশোধ করেন। প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন প্রধানমন্ত্রীর পক্ষে টোল পরিশোধ করেন।
গত বছরের ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর নির্মাণকাজ উদ্বোধন করে মুন্সিগঞ্জ থেকে রাজধানীতে ফেরার পথে তাঁর সরকারি গাড়িবহরের জন্য ধলেশ্বরী সেতু ও মেয়র হানিফ ফ্লাইওভার ব্যবহার করায় টোল পরিশোধ করেছিলেন।

আরও পড়ুন :