টোল দিলেন প্রধানমন্ত্রীও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে ধলেশ্বরী সেতু ও মেয়র হানিফ উড়াল সড়কের যাত্রাবাড়ী প্রবেশমুখে গাড়ি দাঁড় করিয়ে টোল পরিশোধ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই টোলপ্লাজায় তাঁর গাড়িসহ বহরের সবগুলো গাড়ির টোল পরিশোধ করেন প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নাল আবেদিন।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আশরাফুল আলম খোকন বলেন, ‘প্রধানমন্ত্রীর হেলিকপ্টারে করে ঢাকায় ফেরার কথা থাকলেও প্রধানমন্ত্রী ফিরেছেন সড়ক পথে। পথে অতিক্রম করতে হয় ধলেশ্বরী সেতু ও যাত্রাবাড়ীতে মেয়র হানিফ ফ্লাইওভার। এই দুই জায়গায় প্রধানমন্ত্রীর নির্দেশে তাঁর সামরিক সচিব ধলেশ্বরী সেতু ও মেয়র হানিফ ফ্লাইওভারের টোল দিয়েছেন।’ তিনি বলেন, ‘দেশের সাধারণ নাগরিকের মতোই প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় কোষাগারে যথাযথভাবে টোল পরিশোধ করে ধলেশ্বরী সেতু ও মেয়র হানিফ ফ্লাইওভার পার হলেন। এর মধ্য দিয়ে তিনি অনন্য নজির স্থাপন করেছেন।’

এর আগে মেয়র মোহাম্মদ হানিফ উড়ালসড়ক উদ্বোধনের দিনও টোল দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।