টোকিওতে অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের একটি অভিবাসী আটক কেন্দ্রে বাংলাদেশিসহ ২০ জন বিদেশি অনশন করছেন। টোকিওতে আঞ্চলিক অভিবাসন ব্যুরোর মুখপাত্র আৎসুসি সাকাই গত শুক্রবার বলেন, গত মঙ্গলবার সন্ধ্যা থেকে খাবার খেতে অস্বীকৃতি জানিয়ে আসছেন আটক ব্যক্তিরা। জাপানে মানবাধিকার সংগঠন প্রোভিশনাল রিলিজ অ্যাসোসিয়েশন জানিয়েছে, অনশন করা অভিবাসীদের মধ্যে চীন, মিয়ানমার ও বাংলাদেশসহ ১২ দেশের ২০ জন নাগরিক রয়েছেন। জাপানের অভিবাসন কর্মকর্তাদের রূঢ় আচরণ এবং অভিবাসীদের আটক কেন্দ্রের পরিস্থিতি নিয়ে বেশ কয়েক বছর ধরে অভিযোগ করে আসছেন মানবাধিকারকর্মী, আইনজীবী ও অভিবাসীরা।